Bartaman Logo
১০ জুন, ২০২৬

অসমে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার দুই

চলন্ত বাসে যুবতীকে গণধর্ষণের চেষ্টা! এই খবর প্রকাশ্যে আসতেই অসমজুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার লামাজুয়ার এলাকায়।

অসমে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার দুই
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: চলন্ত বাসে যুবতীকে গণধর্ষণের চেষ্টা! এই খবর প্রকাশ্যে আসতেই অসমজুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার লামাজুয়ার এলাকায়। তদন্তে নেমে বুধবার দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। অন্য এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

জানা গিয়েছে, গতকাল রাতে চলন্ত বাসের দরজা বন্ধ করে ওই  যুবতীকে গণধর্ষণের চেষ্টা করে চালক সহ দুই যাত্রী। বাঁচার জন্য আর্ত চিৎকার করতে থাকেন যুবতী। রাস্তায় লোকজনের উপস্থিতি আঁচ করতে পেরে চলন্ত গাড়ি থেকেই যুবতীকে রাস্তায় ফেলে দেওয়া হয়। তারপর পালিয়ে যায় বাসটি। খবর জানাজানি হতে রাতেই শ্রীভূমির রাজপথে বিক্ষোভ-প্রতিবাদে নামেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আটক করা হবে বলে প্রতিশ্রুতিও দেন আধিকারিকরা। বুধবার সকাল পর্যন্ত কেউ আটক না হওয়ায় না হওয়ায় শ্রীভূমি শহরের শিলচর রোড পয়েন্টে সকাল থেকেই ফের শুরু হয় অবরোধ-বিক্ষোভ। পরে গণধর্ষণে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। তারপর অবরোধ তুলে নেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ