Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খেজুরিতে জোড়া মৃত্যু: হাইকোর্টে তরজা

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় তরজা অব্যাহত। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে আঘাতের তত্ত্ব নিয়ে বুধবার জোরালো সওয়াল করে রাজ্য।

খেজুরিতে জোড়া মৃত্যু: হাইকোর্টে তরজা
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় তরজা অব্যাহত। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে আঘাতের তত্ত্ব নিয়ে বুধবার জোরালো সওয়াল করে রাজ্য। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে রাজ্য দাবি করে, ছ’জনের গোপন জবানবন্দি ও ন’জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মারধরের কোনও অভিযোগ নেই। প্রথম ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি হয়েছে। দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। রাজ্যের দাবি, দু’টি ময়নাতদন্তের রিপোর্টের পার্থক্য একাধিক কারণে হতে পারে। ময়নাতদন্তের পরে দেহ সংরক্ষণ করা না হলে বা পচনের জেরে দেহে নতুন চিহ্ন তৈরি হতে পারে। তাছাড়া, ১০০ কিমি দূরে দেহ নিয়ে আসা হয়েছে। সেই কারণেও হতে পারে। বিচারপতি ঘোষ অবশ্য বলেন, ‘এসএসকেএমের তিনজন চিকিৎসক খতিয়ে দেখে এই মতামত দিয়েছেন। তদন্তে মানুষের আস্থা থাকাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ