Bartaman Logo
১০ জুন, ২০২৬

শুল্ক নিয়ে ‘তুঘলকি’ ট্রাম্প, ভারত ও আমেরিকা বাণিজ্য বৈঠক স্থগিত

ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর বেআইনিভাবে শুল্কের বোঝা চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ট্যারিফ অবৈধ। এমনই রায় দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট।

শুল্ক নিয়ে ‘তুঘলকি’ ট্রাম্প, ভারত ও আমেরিকা বাণিজ্য বৈঠক স্থগিত
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর বেআইনিভাবে শুল্কের বোঝা চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ট্যারিফ অবৈধ। এমনই রায় দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। কিন্তু সেই রায়কে থোড়াই কেয়ার ট্রাম্পের। ইদানিং আমেরিকায় সূর্য ওঠার পরই হোয়াইট হাউস থেকে নিত্যনতুন শুল্ক চাপাতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। কখনও ১০ শতাংশ। কখনও ১৫ শতাংশ। এবার ট্রাম্পের এই তুঘলকি সিদ্ধান্তের প্রভাব পড়ল ভারত-আমেরিকার অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিতে। আপাতত পিছিয়ে গেল দুই দেশের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি সংক্রান্ত বৈঠক।

Advertisement

আজ, সোমবার থেকে ভারত ও আমেরিকার অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে তিনদিনের বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে দুই দেশের মুখ্য আলোচকদের যোগ দেওয়ার কথা ছিল। এক্ষেত্রে ভারতের হয়ে মুখ্য আলোচক তথা মধ্যস্থতাকারী হিসাবে রয়েছেন বাণিজ্য মন্ত্রকের যুগ্মসচিব দর্পণ জৈন। কিন্তু সুপ্রিম কোর্টের রায় ও প্রতিদিন ট্রাম্পের শুল্ক নিয়ে খামখেয়ালিপনার জেরে পিছিয়ে গেল বাণিজ্য বৈঠক। সূত্রের খবর, বর্তমানের এই অস্থির পরিস্থিতি ও বাণিজ্য চুক্তির উপর তার প্রভাব বিচার-বিশ্লেষণ করার জন্যই দু’পক্ষ কিছুটা সময় চেয়েছে। সেইজন্যই পিছিয়ে দেওয়া হয়েছে বৈঠক। দুই দেশের সম্মতিক্রমে বৈঠকের পরবর্তী দিনক্ষণ স্থির করা হবে। 
চলতি মাসের শুরুতেই অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতায় সম্মত হয়েছে ভারত ও আমেরিকা। তারপর ভারতের পণ্যের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করেন ট্রাম্প। এরইমাঝে সে দেশের সুপ্রিম কোর্টের রায়ে পুরো পরিস্থিতি বদলে গিয়েছে। তাই বাণিজ্য চুক্তি পাকা করার আগে ভেবে-চিন্তে পা বাড়াতে চাইছে ওয়াশিংটন ও নয়াদিল্লি।

Advertisement
সম্পর্কিত সংবাদ