Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ভোজপুরী চৌতালে মোদিকে স্বাগত জানাল ত্রিনিদাদ

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর দ্বীপরাষ্ট্রে তাঁকে স্বাগত জানানো হল ঐতিহ্যবাহী ভোজপুরী চৌতাল দিয়ে।

ভোজপুরী চৌতালে মোদিকে স্বাগত জানাল ত্রিনিদাদ
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পোর্ট অব স্পেন: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর দ্বীপরাষ্ট্রে তাঁকে স্বাগত জানানো হল ঐতিহ্যবাহী ভোজপুরী চৌতাল দিয়ে। বিহারের মৌলিক সংস্কৃতি। চৌতালের সেই ভিডিও মোদি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। তা দেখে স্বাভাবিকভাবেই কমেন্ট ও লাইকের ছড়াছড়ি। 

Advertisement

ত্রিনিদাদ ও টোবাগোয় পৌঁছে সেদেশের অনাবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতাও সারেন প্রধানমন্ত্রী। বিদেশের মাটিতেও দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে তাঁরা যে নিরলস পরিশ্রম করে চলেছেন সে জন্য ভারতীয়দের তিনি প্রশংসাও করেন। বলেন, বিদেশে থেকে তাঁরা যে শুধুমাত্র নানা ক্ষেত্রে নিজেদের দক্ষতাকে তুলে ধরছেন এমন নয়, একইসঙ্গে ভারতীয় সংস্কৃতিকেও বজায় রেখেছেন।
অনাবাসী ভারতীয়দের দেশে আসার জন্য প্রধানমন্ত্রী আহ্বানও জানান। তিনি বলেন, ‘আপনারা আসুন। একবার নিজের পূর্বসূরিদের মাটিতে ঘুরে দেখুন। আপনাদের জিলিপি খাইয়ে স্বাগত জানানো হবে।’ 
প্রধানমন্ত্রীকে এদিন শুভেচ্ছা জানান সে দেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশেশ্বর। তাঁর পৈতৃক ভিটে বিহারে। সে কারণেই তাঁকে ‘বিহারের কন্যা’ বলেও সম্বোধন করা হয়। বিশ্বেশ্বরকে কুম্ভমেলার সময় ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান মোদি। তারপরই ভারতীয়দের সঙ্গে আলোচনায় তিনি সব অনাবাসী ভারতীয়কেই আহ্বান জানান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ