Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথির সমবায়ে জয়ী তৃণমূল

উত্তর কাঁথির দেশপ্রাণ ব্লকের কুলতলিয়া-দেউলপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। বৃহস্পতিবার এই নির্বাচনে ন’টি আসনের মধ্যে সবক’টিতেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা।

কাঁথির সমবায়ে জয়ী তৃণমূল
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: উত্তর কাঁথির দেশপ্রাণ ব্লকের কুলতলিয়া-দেউলপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। বৃহস্পতিবার এই নির্বাচনে ন’টি আসনের মধ্যে সবক’টিতেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা। সকাল থেকে কাঁথি থানার পুলিসের কড়া বন্দোবস্তের মধ্য দিয়ে নির্বাচন পর্ব অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বিকেলে ফল প্রকাশ হলে দেখা যায়, ন’টি আসনেই বিজেপিকে পরাস্ত করে জয় পেয়েছে তৃণমূল। জয়ের পর এলাকায় বিজয় মিছিল বের হয়। আবির খেলায় মেতে ওঠেন নেতা-কর্মীরা। উত্তর কাঁথি বিজেপির দখলে। এখানকার বিধায়ক বিজেপির সুমিতা সিনহা। তবে আগে এই সমবায় তৃণমূলের দখলেই ছিল। জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ জানা ও ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার শীট বলেন, বিজেপির বিধায়ক এবং নেতারা অনেক চেষ্টা করেও সমিতির একটাও সিট দখলে আনতে পারলেন না। মানুষ তৃণমূলেরই সঙ্গেই রয়েছে, এটা আবারও একবার প্রমাণ হয়ে গেল।  বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, তৃণমূল নানা কায়দায় ক্ষমতা দখল করতে অভ্যস্ত। এটা নতুন কিছু নয়। আমরা লড়াই করেছি। তবে পরাজয়ের কারণ খতিয়ে দেখা হবে।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ