Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্রদ্ধাঞ্জলি

কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্করের ১০৬তম জন্মবার্ষিকী উদযাপিত হল সম্প্রতি। এই উপলক্ষ্যে বেহালা শরৎ সদনে মমতা শঙ্কর ডান্স কোম্পানির পক্ষ থেকে আয়োজিত  হয় এক মনোগ্রাহী অনুষ্ঠান।

শ্রদ্ধাঞ্জলি
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্করের ১০৬তম জন্মবার্ষিকী উদযাপিত হল সম্প্রতি। এই উপলক্ষ্যে বেহালা শরৎ সদনে মমতা শঙ্কর ডান্স কোম্পানির পক্ষ থেকে আয়োজিত  হয় এক মনোগ্রাহী অনুষ্ঠান। প্রথমার্ধের নামকরণ করা হয়েছিল ‘অর্ঘ্য’। শুরুতে ‘মিসিং ইউ’ পরিবেশিত হয় অমলা শঙ্করের নৃত্য পরিকল্পনায়। পরে মমতা শঙ্করের নৃত্য পরিকল্পনায় ‘মিলাপ’, ‘সোহো’ পরিবেশিত হয়। মাঝে ছিল অমলা শঙ্করের জীবনীভিত্তিক তথ্যচিত্রও। এছাড়াও উপস্থাপিত হয় রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ‘কালমৃগয়া’। অভিনয়, নৃত্য পরিচালনা ও পোশাক পরিকল্পনায় ছিলেন মমতা শঙ্কর। অংশগ্রহণে ছিলেন মমতা শঙ্কর সহ তাঁর ডান্স কোম্পানির শিল্পীরা ও উদয়ন কলা কেন্দ্রের শিক্ষার্থীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ