ট্র্যাজিক হিরো শশাঙ্কর চোখে জল
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: মরিয়া চেষ্টা চালিয়েও দলকে প্রথমবার আইপিএল ট্রফি জেতাতে পারেননি শশাঙ্ক সিং। ফাইনালের শেষ ওভারে পাঞ্জাব কিংসের দরকার ছিল ২৯ রান। তবুও উদ্বেগ পুরোপুরি দূর হয়নি কোহলিদের। কারণ ২৪ বলে ৩৯ রান করে প্রীতির দলকে লড়াইয়ে রেখেছিলেন শশাঙ্ক সিং। জশ হ্যাজলউডের শেষ ওভার চালু হওয়ার আগেই ৪ বলে ২২ রান করে ফেলেছিলেন তিনি। পাঞ্জাবের শেষ ভরসা হিসেবে ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু স্বপ্নপূরণ হল না। ম্যাচ শেষে তাই কান্নায় ভেঙে পড়েন শশাঙ্ক। তাঁকে সান্ত্বনা দিতে দেখা গেল শ্রেয়সকে। টিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। বিরাট কোহলি ঐতিহাসিক সাফল্যের মঞ্চে শশাঙ্ক ট্যাজিক হিরো। স্বপ্নভঙ্গ হলেও পাঞ্জাব সমর্থকরা কুর্নিশ জানিয়েছেন তাঁকে।

Advertisement