Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ, রবিবার শহরের আকাশ আংশিক মেঘলা রয়েছে, চলছে বৃষ্টিও, কেমন থাকবে আবহাওয়া? পড়ুন..

আজ, রবিবার ছুটির দিনে সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা বাড়তেই ঝেঁপে নামল বৃষ্টি। তবে অস্বস্তিকর গরম রয়েছে। তীব্র দাবদাহ থেকে রেহাই মিলেছে।

আজ, রবিবার শহরের আকাশ আংশিক মেঘলা রয়েছে, চলছে বৃষ্টিও, কেমন থাকবে আবহাওয়া? পড়ুন..
  • ১৮ মে, ২০২৫ ১১:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার ছুটির দিনে সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা বাড়তেই ঝেঁপে নামল বৃষ্টি। তবে অস্বস্তিকর গরম রয়েছে। তীব্র দাবদাহ থেকে রেহাই মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। উত্তরপ্রদেশের পূর্ব অংশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখানে থেকে নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। তার সঙ্গে বায়ুপ্রবাহের গতিপ্রকৃতি  ও বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করার জন্য বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে রাজ্যজুড়ে। এই কারণেই আপাতত রাজ্যে বৃষ্টি চলবে। যার ফলে কমবে তাপমাত্রাও।

Advertisement

আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ, রবিবার দুপুরের পর থেকে শহরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ৬.৩ মিমি বৃষ্টি হয়েছে।  

 

Advertisement
সম্পর্কিত সংবাদ