Bartaman Logo
৯ জুন, ২০২৬

পাঞ্জাবে ধৃত বব্বর খালসার তিন জঙ্গি

ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক বানচাল। শুক্রবার মোহালি থেকে আইএসআই মদতপুষ্ট বব্বর খালসা ইন্টারন্যাশনাল মডিউলের তিন জঙ্গিকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিস।

পাঞ্জাবে ধৃত বব্বর খালসার তিন জঙ্গি
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক বানচাল। শুক্রবার মোহালি থেকে আইএসআই মদতপুষ্ট বব্বর খালসা ইন্টারন্যাশনাল মডিউলের তিন জঙ্গিকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিস। তাদের মধ্যে একজন নাবালক। ধৃতদের থেকে দু’টি গ্রেনেড, একটি পিস্তল, বিস্ফোরক সামগ্রী সহ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিস। 

Advertisement

অমৃতসরে বড়সড় নাশকতার ছক কষেছিল ধৃতরা। শুধু তাই নয়, পুলিসের উপর হামলা এবং গুপ্তহত্যার পরিকল্পনাও ছিল তাদের। গোয়েন্দাদের থেকে এই তথ্য পেয়ে শুক্রবার ভোররাতে অভিযানে নামে পাঞ্জাব পুলিসের স্পেশাল টিম। একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে দু’জনের নাম সেজপাল সিং, বিক্রম সিং। তাদের বাড়ি অমৃতসরের গ্রামীণ এলাকার রামদাসে। অন্যজন নাবালক। আইএসআই এজেন্ট নিশান সিং এবং পাক জঙ্গি হরবিন্দর সিং রিন্দার নির্দেশে তারা নাশকতার ছক কষেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। ডিজিপি গৌরব যাদব বলেন, ধৃতদের বিরুদ্ধে  বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ