Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে ধৃত তিনজনকে বেকসুর খালাস

মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বিস্ফোরণ কাণ্ডে ধৃত তিনজনকে বেকসুর খালাস দিল এনআইএ’র বিশেষ আদালত। তথ্য ও প্রমাণের অভাবে বুধবার এই আদালতের বিচারক শুভেন্দু সাহা এই রায় দিয়েছেন।

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে ধৃত তিনজনকে বেকসুর খালাস
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বিস্ফোরণ কাণ্ডে ধৃত তিনজনকে বেকসুর খালাস দিল এনআইএ’র বিশেষ আদালত। তথ্য ও প্রমাণের অভাবে বুধবার এই আদালতের বিচারক শুভেন্দু সাহা এই রায় দিয়েছেন। আদালত রায়ে জানিয়েছে, এনআইএ ধৃতদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল, তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালে ওই বিস্ফোরণ ঘটেছিল। সেই সময় তিস্তা তোর্ষা এক্সপ্রেসে চেপে কলকাতায় আসার জন্য স্টেশনে এসেছিলেন বিধায়ক জাকির হোসেন। বিস্ফোরণে তিনি সহ কয়েকজন জখম হয়েছিলেন। ওই ঘটনায় ইশা খান, আবু শামিদ এবং সৈদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল। সিআইডির কাছ থেকে তদন্তভার নিয়েছিল এনআইএ। ধৃতরা এতদিন জেল হেপাজতে ছিল। ফোন না ধরায় এনআইএ’র বিশেষ সরকারি আইনজীবীর প্রতিক্রিয়া মেলেনি। তবে, ধৃতদের পক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, এনআইএ আমার মক্কেলদের বিরুদ্ধে যে মিথ্যা চার্জশিট দিয়েছিল, এটাই তার প্রমাণ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ