Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইয়েমেনে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে হামলার তথ্য আগেই পরিবারের কাছে ফাঁস করেছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব!

প্রথমে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা মাইক ওয়াল্টজ। এবার খোদ প্রতিরক্ষা সচিব।

ইয়েমেনে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে হামলার তথ্য আগেই পরিবারের কাছে ফাঁস করেছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব!
  • ২১ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

ওয়াশিংটন, ২১ এপ্রিল: প্রথমে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা মাইক ওয়াল্টজ। এবার খোদ প্রতিরক্ষা সচিব। ইয়েমেনে হুথি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে আমেরিকার হামলার তথ্য আগাম ফাঁস করার অভিযোগ প্রতিরক্ষা সচিব পেটে হেগসেথের বিরুদ্ধে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। যাকে কেন্দ্র করে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১৫ মার্চ ইয়েমেনে হামলা চালায় আমেরিকা। আর সেই তথ্য নাকি নিজের পরিবারের সদস্যদের আগেই জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব হেগসেথ।

Advertisement

আর সেই রিপোর্টকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এর ফলে ট্রাম্প প্রশাসনের মুখ পুড়েছে ফের একবার। ওই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ১৫ মার্চ কখন, কীভাবে ইয়েমেনে হামলা চালানো হবে তা সব নিজের ব্যক্তিগত ফোনের একটি গ্রুপ চ্যাটে জানিয়ে দেন প্রতিরক্ষা সচিব হেগসেথ। সেই গ্রুপ চ্যাটে তাঁর স্ত্রী, পরিবারের সদস্য, বন্ধুরা ছাড়াও আরও অনেকে ছিলেন বলে দাবি করেছে ওই আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এমনকী ইয়েমেনে হামলার বিষয়টি নিয়ে রীতিমতো ওই গ্রুপ চ্যাটে আড্ডাও দিয়েছিলেন হেগসেথ।

সূত্রের খবর, মার্কিন প্রতিরক্ষা সচিব পদে বসার আগে থেকেই হেগসেথ নিজের ফোনে খুলেছিলেন ওই গ্রুপটি। যাতে দেশের অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি ফাঁস করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। এর আগে এই একই বিষয়ের তথ্য সিগন্যাল গ্রুপ চ্যাটে ফাঁস করে দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা মাইক ওয়াল্টজ। সেই গ্রুপে আবার তিনি এক মার্কিন সাংবাদিককে যুক্ত করেন। আর সেখানেই ইয়েমেনে হুথি জঙ্গি গোষ্ঠীদের উপর হামলা বিষয়ে সমস্ত প্ল্যান আগাম শেয়ার করে দেন। তেমনটাই জানান ওই মার্কিন সাংবাদিক। যদিও পুরো বিষয়টি ভুয়ো বলে উড়িয়ে দেয় ট্রাম্প প্রশাসন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ