Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আরজি কর-মেডিকেল সংলগ্ন ফুটপাতের বেহাল দশা, পথ চলতে নাকাল পথচারীরা

শুধু হাসপাতালের নাম পাল্টে যায়। হাসপাতাল সংলগ্ন ফুটপাতের চেহারা পাল্টায় না। কলেজ স্ট্রিটে বই পাড়ার ফুটপাত ধরে হেঁটে কলকাতা মেডিকেল কলেজ যাওয়ার পথে বা খালধারের ফুটপাত দিয়ে আরজি কর মেডিকেল কলেজ পৌঁছতে নাকালের একশেষ অবস্থা মানুষের।

আরজি কর-মেডিকেল সংলগ্ন ফুটপাতের বেহাল দশা, পথ চলতে নাকাল পথচারীরা
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু হাসপাতালের নাম পাল্টে যায়। হাসপাতাল সংলগ্ন ফুটপাতের চেহারা পাল্টায় না। কলেজ স্ট্রিটে বই পাড়ার ফুটপাত ধরে হেঁটে কলকাতা মেডিকেল কলেজ যাওয়ার পথে বা খালধারের ফুটপাত দিয়ে আরজি কর মেডিকেল কলেজ পৌঁছতে নাকালের একশেষ অবস্থা মানুষের। শহরের এই দুই বড়ো সরকারি হাসপাতালের সামনের ফুটপাতের হাল চরম বেহাল। 

Advertisement

আরজি কর ও মেডিকেল কলেজ লাগোয়া ফুটপাত ধরে রোগী, তাঁদের আত্মীয় পরিজন, নিত্যযাত্রী বা এলাকার বাসিন্দারা হাঁটতে গিয়ে চরম অসুবিধার মুখে পড়ছেন বলে অভিযোগ। সর্বত্র হকার। স্টল বাঁচিয়ে চলা দুষ্কর। কারণ হাঁটার কোনও রাস্তাই কার্যত নেই এই জায়গাগুলিতে। তার উপর ফুটপাতের উপর পড়ে থাকে বালি। পায়ের জুতো বালিতে মাখামাখি হয়ে যায়। অন্যদিকে মেডিকেল কলেজের ইমার্জেন্সি পর্যন্ত বইপাড়া লাগোয়া ফুটপাতের ফুটিফাটা অবস্থা। অন্যমনস্ক হলেই গোড়ালি মচকানোর বা পা ভেঙে যাওয়ার আশঙ্কা। কপাল খারাপ থাকলে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ারও ভয়। এই কারণে প্রতিদিন বিপদে পড়তে হচ্ছে বহু মানুষকে। শিশু ও প্রবীণদের সমস্যা বেশি। 
কলেজ স্ট্রিট চত্বরে একাধিক স্কুল-কলেজ থাকায় ছাত্র-ছাত্রী এবং অভিভাবক হাঁটাচলা করেন। তাঁদের অতিরিক্ত সতর্ক হয়ে চলতে হচ্ছে বলে অভিযোগ। কলকাতা পুরসভার এক আধিকারিক এ বিষয়ে বলেন, শহরের বহু ফুটপাত ইঁদুর নষ্ট করেছে। আমরা সংস্কারের জন্য বহু জায়গায় বালি ফেলেছি। আগের ব্লকগুলি তুলে ফেলা হয়েছে। শীঘ্রই নতুন পেভার ব্লক বসবে। ফের আগের চেহারায় ফিরবে ফুটপাত। 

সম্পর্কিত সংবাদ