Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভক্তিতেই মুক্তি, সাবেকিয়ানা, কৃষকবন্ধু সহ একাধিক থিমে সেজেছে পুজোমণ্ডপ

ভক্তিতেই মুক্তি, সাবেকিয়ানা, কৃষকবন্ধু, অবতার রূপে ধর্মরক্ষার প্রতিশ্রুতি সহ একাধিক থিমে সেজেছে তারকেশ্বরের একাধিক বারোয়ারি পুজো মণ্ডপ। তারকেশ্বরে এই বছর মোট পুজোর সংখ্যা ৩০৪টি।

ভক্তিতেই মুক্তি, সাবেকিয়ানা, কৃষকবন্ধু সহ একাধিক থিমে সেজেছে পুজোমণ্ডপ
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

অমিত চৌধুরী, তারকেশ্বর: ভক্তিতেই মুক্তি, সাবেকিয়ানা, কৃষকবন্ধু, অবতার রূপে ধর্মরক্ষার প্রতিশ্রুতি সহ একাধিক থিমে সেজেছে তারকেশ্বরের একাধিক বারোয়ারি পুজো মণ্ডপ। তারকেশ্বরে এই বছর মোট পুজোর সংখ্যা ৩০৪টি। তারমধ্যে সরকারি অনুদান পেয়েছে ২৫২টি। মহিলা পরিচালিত পুজো ১২টি আর বাড়ির পুজো ১১টি। 

Advertisement

তারকেশ্বরে উল্লেখযোগ্য পুজোর মধ্যে রয়েছে সাহাপুর নিউ সংঘশ্রী ক্লাবের পুজো। এবার তাদের ৬৬তম বর্ষে পুজোর থিম ‘ভক্তিতেই মুক্তি’। বর্তমানে ঈশ্বরের আরাধনার নামে ডিজে সাউন্ড সিস্টেমের ব্যবহার, নেশাগ্রস্ত হয়ে উদ্দাম নাচ চোখে পড়ে বিভিন্ন জায়গায়। ঈশ্বরের আরাধনায় ভক্তি না থাকলে মুক্তি পাওয়া যায় না, এই বার্তায় পৌঁছে দেওয়া হয়েছে মণ্ডপের মাধ্যমে।
পদ্মপুকুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর এবার ৪৭তম বর্ষ। পুজোর থিম ‘সাবেকিয়ানা’। মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়বে পুরনো দিনের রাজবাড়ি, শিবমন্দির। চাউলপট্টি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো ৫৮তম বর্ষে পদার্পণ করেছে। গামছা, কুলো সহ পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। নতুন বাজার সর্বজনীন দুর্গোৎসবের আয়োজক ভাঙাগড়া ব্যায়াম সমিতি। ৬৩তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। দুরন্ত সংঘের পুজোর ৩৮তম বর্ষ। এই বছর তাদের থিম ‘সংকটমোচন’। নতুনগ্রাম উদয় সংঘের পুজো ৩৮ বছরে পা রাখল। তারা এবার থিম করেছে ‘হারিয়ে যাওয়া স্মৃতি’। খড়ের ছাউনি, মাটির দালানের মধ্যে হচ্ছে দেবীর আরাধনা‌। আলো হিসেবে ব্যবহার করা হয়েছে লণ্ঠন। এবার ষোড়শ বর্ষে দেশবন্ধু ক্লাবের পুজো। থিম কৃষকবন্ধু। খড়ের ঘর, ধানের গোলা, ধানের বস্তা, গোরু সহ এক কৃষকের বাড়ির দৃশ্য তুলে ধরা হয়েছে মণ্ডপে। বাজিতপুর দীপ্তিসংঘের পুজোর এবার ৪৪ তমবর্ষ। বর্ধমান রোডের প্রান্তিক সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এই বছর একাদশতম বর্ষে পদার্পণ করল। আজাদ হিন্দ সংঘের পুজোর ৩৯তম বর্ষ। পুরসভা এলাকায় ছাড়াও পঞ্চায়েত এলাকাতেও বেশ কয়েকটি দুর্গা মণ্ডপ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। তার মধ্যে রয়েছে বালিগড়ি সর্বজনীন দুর্গাপুজো। তাদের এবার ৯৪তম বর্ষ। পুজোর থিম ‘অন্ধকারে উৎসারিত আলো’। 
বাসুদেবপুর গৌরিক সংঘের পুজোর এবার প্ল্যাটিনাম জয়ন্তী। তাদের থিম ‘কুঠীর ঘরে মায়ের আলো’। চাঁপাডাঙ্গা হাইস্কুল পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর ৪৮তম বর্ষে পড়ল। বৈদ্যপুর বালক সংঘ রজত জয়ন্তী বর্ষে পুজোর থিম করেছে ‘অবতার রূপে ধর্ম রক্ষার প্রতিশ্রুতি’। কৃষ্ণের রথের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। সন্তোষপুর সার্বজনীন দুর্গোৎসবের এবার ৩১তম বর্ষ। প্রতি বছর তারকেশ্বর ছাড়াও পাশাপাশি ব্লকের বহু মানুষ তারকেশ্বরে আসেন দুর্গাপুজো দেখতে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত টানা ভিড় থাকে শহরে। আবহাওয়া ভালো থাকলে এবছরও রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ