Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শীতের দুপুরে গঙ্গাবক্ষে ছড়িয়ে জাফরান-আতরের নবাবি সুবাস

বিরিয়ানিতে ডিসকাউন্ট! চোখ কচলে আরও একবার পড়ে নিলেও দেখা যাবে, লেখা একই আছে। হ্যাঁ? কলকাতা শহরের নামকরা রেস্তরাঁগুলিতে জমিয়ে ডিসকাউন্ট বিরিয়ানির প্লেটে। ‘বর্তমান’ এবং ‘ফরচুন’ এই বিশেষ ছাড়ের সুযোগ তুলে দিচ্ছে মানুষকে। ১৪ থেকে শুরু হয়েছে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

শীতের দুপুরে গঙ্গাবক্ষে ছড়িয়ে জাফরান-আতরের নবাবি সুবাস
  • ১৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিরিয়ানিতে ডিসকাউন্ট! চোখ কচলে আরও একবার পড়ে নিলেও দেখা যাবে, লেখা একই আছে। হ্যাঁ? কলকাতা শহরের নামকরা রেস্তরাঁগুলিতে জমিয়ে ডিসকাউন্ট বিরিয়ানির প্লেটে। ‘বর্তমান’ এবং ‘ফরচুন’ এই বিশেষ ছাড়ের সুযোগ তুলে দিচ্ছে মানুষকে। ১৪ থেকে শুরু হয়েছে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

Advertisement

মৃদু ঠান্ডামাখা দুপুরে বা কনকনে শীতরাতে কব্জি ডুবিয়ে বিরিয়ানি খাওয়া স্রেফ ইচ্ছে হলেও হয়ে যাবে এখন। আমিনিয়া, আওধ ১৫৯০, হ্যাংলাথেরিয়াম, দ্য বিরিয়ানি ক্যান্টিন বা করিমস মেট্রোপলিটনে পেট ভরে বিরিয়ানি খেতে পকেটে কোনো চাপও পড়বে না। এমন ব্যবস্থাই করেছে বর্তমান ও ফরচুন। বিরিয়ানির কিস্সা এখানেই শেষ নয়। বর্তমান ও ফরচুনের উদ্যোগেই আজ, রবিবার গঙ্গাবক্ষের হোটেল ‘ফ্লোটেল’ এ হচ্ছে ‘দ্য গ্রেট বিরিয়ানি কুকঅফ’ শো। সেখানে হরেক কিসিমের বিরিয়ানি রাঁধবেন দক্ষ রাঁধুনিরা। সেই শেফরা আপনার-আমার বাড়িরই কোনও সদস্য। সেই প্রিয় মানুষটির হাতে তৈরি বিরিয়ানির সুগন্ধই গঙ্গার হাওয়ায় ভর করে ছড়িয়ে পড়বে শহরজুড়ে।

আজ ফ্লোটেলে বাছাই ১৫ জন রাঁধবেন বিরিয়ানি। মটন বা চিকেন শুধু নয়, চিংড়ি ও অন্য মাছের বিরিয়ানিও থাকবে। শর্ত মোতাবেক দু’ঘণ্টার মধ্যে তা রাঁধতে হবে। ফরচুন সানলাইট রিফাইনড সানফ্লাওয়ার তেল ও ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতি চাল হচ্ছে মূল উপকরণ। এই অনুষ্ঠানটির আয়োজকও ‘বর্তমান’ ও ‘ফরচুন’। ফ্লোটেলের বিরিয়ানিতে আলাদা স্বাদ যোগ করবে ‘রাকেশ মশালা’। আর রয়েছে পেটপুরে খাওয়ার পর হজমে সহায়ক ‘গ্যাস ও ফাস্ট’। এইসব মিলিয়েই ‘দ্য গ্রেট বিরিয়ানি কুকঅফ’ অনুষ্ঠান। ছুটির দিনের শহর এখন তাকিয়ে সে দিকেই। ফ্লোটেলে বিরিয়ানি রেঁধে যে বিজয়ীরা উঠবেন ফাইনালে, তাঁরা যাবেন ১৪ ফেব্রুয়ারি, সল্টলেকে। সেখানে প্রতিযোগিতার মূল পর্ব। কার বিরিয়ানি সেরা? ফ্লোটেলে তা বিচার করার দায়িত্বে আছেন শিলাদিত্য চৌধুরী, মানালি মনীষা দে, বিশ্বজিত্ ও শেফ প্রকাশ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে মৌনীতা চট্টোপাধ্যায়।

অন্যদিকে ডিসকাউন্টের দৌলতে আমিনিয়া, আওধ ১৫৯০, হ্যাংলাথেরিয়াম, দ্য বিরিয়ানি ক্যান্টিন বা করিমস মেট্রোপলিটনে বিরিয়ানি রসিকদের ভিড় জমজমাট। রেস্তরাঁগুলি জানিয়েছে, এমন অফার তাও বিরিয়ানি নিয়ে! কেউই ছাড়তে চাইছেন না। রেস্তরাঁর বাইরে রাখা স্ট্যান্ডিতে যাঁদেরই চোখ পড়ছে, তাঁরাই হামলে পড়ে ডিসকাউন্টের খোঁজ নিচ্ছেন।

অতএব সোনালি-হলুদ-সাদা রঙের চালের পাহাড় আপনার প্লেটে। উঁকি দিচ্ছে মাটন বা চিকেন। আলুতে চামচ দিলেই গরম হাওয়া বেরিয়ে আসছে। এ যদি হয় স্বপ্ন। তাহলে স্বপ্নপূরণ করতে হাজির ‘বর্তমান’ আর ’ফরচুন’। আজ কোন বিরিয়ানিটা খাবেন ভাবছেন? মাটন, চিকেন, ফিস নাকি পনির? ডিসকাউন্ট যখন, তখন দু’প্লেট হলে মন্দ কি? কি বলছে কলকাতা?

Advertisement
সম্পর্কিত সংবাদ