Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কমিশনকে বিজেপি যেভাবে বলছে সেভাবে তালিকা সংশোধন হচ্ছে: চন্দ্রিমা

নির্বাচন কমিশনকে বিজেপি যেভাবে বলছে, সেভাবে ভোটার তালিকা সংশোধন হচ্ছে। বুধবার বর্ধমানে দলের কর্মিসভায় এসে এভাবেই তোপ দাগলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কমিশনকে বিজেপি যেভাবে বলছে সেভাবে তালিকা সংশোধন হচ্ছে: চন্দ্রিমা
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নির্বাচন কমিশনকে বিজেপি যেভাবে বলছে, সেভাবে ভোটার তালিকা সংশোধন হচ্ছে। বুধবার বর্ধমানে দলের কর্মিসভায় এসে এভাবেই তোপ দাগলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন সংস্কৃতি লোকমঞ্চে কর্মসূচিতে যোগ দেন দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মহিলা সংগঠনের সভানেত্রী নীলা মুন্সি, দলের নেতা দেবু টুডু প্রমুখ। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আগে দেশজুড়েও এসআইআর করা হয়েছে। এখন যে রাজ্যে ভোট রয়েছে, সেগুলিতে করা হচ্ছে। এ থেকে বোঝা যায়, আসল উদ্দেশ্য কী!

Advertisement

তিনি বাংলা ভাষার উপর আক্রমণ নিয়েও বিজেপিকে তোপ দেগেছেন। মন্ত্রী বলেন, বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে। তার প্রতিবাদ করা হচ্ছে। বিজেপি বাংলা ভাষার গুরুত্ব জানে না। সেই কারণেই এসব করে যাচ্ছে। আমাদের আন্দোলন চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর থেমে থাকবে না। ভাষার উপর সন্ত্রাসের বিরুদ্ধে মহিলাদের আরও বেশি আওয়াজ তুলতে হবে। বাংলা ভাষায় কথা বললে ‘বাংলাদেশি’। এটা হয় নাকি? বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। মানুষের কাছে গিয়ে বিজেপির উদ্দেশ্য কী, সেটা বলতে হবে। আরও বেশি সঙ্ঘবদ্ধ হতে হবে। মানুষের কাছে যেতে হবে। 
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের বাসিন্দাদের জন্য বিভিন্ন প্রকল্প এনেছেন। ছাত্রছাত্রীরা শিক্ষাশ্রী, সবুজসাথীর মতো প্রকল্পের সুবিধা পাচ্ছে। এখন আর তাদের হেঁটে স্কুলে যেতে হয় না। ছাত্রছাত্রীরা শিক্ষার খরচও পাচ্ছে। কন্যাশ্রী প্রকল্প মেয়েদের অনেক এগিয়ে দিয়েছে।
এদিনের কর্মসূচিতে যোগ দিয়ে জেলার নেতারাও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। বাংলার শ্রমিকদের উপর ভিনরাজ্যে অত্যাচারের বিষয়টি তুলে ধরে তাঁরা তোপ দেগেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ