বিতর্কে জড়িয়েছে পরিচালক অনন্ত মহাদেবন নির্মিত ‘ফুলে’। জ্যোতিবা ফুলে ও তাঁর স্ত্রী সাবিত্রীবাঈ ফুলের জীবনকাহিনি নিয়ে তৈরি এই সিনেমা। একাধিক সংগঠন ছবি নিয়ে আপত্তি তুলেছে। তার জেরে সেন্সর বোর্ডের কোপে পড়েছে প্রতীক গান্ধী ও পত্রলেখা অভিনীত ছবিটি। পিছিয়েছে মুক্তির তারিখও। এবার এই বিষয়ে মুখ খুললেন পরিচালক। তিনি বলেন, ‘কিছু অপ্রয়োজনীয় কুসংস্কার আমাদের অগ্রগতিকে ব্যাহত করছে। এর জন্যই অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এর বদল ঘটবে বলে মনে হয় না।’ বাস্তবধর্মী ছবি নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি মেনে নিতে পারেননি তিনি। এর আগে পরিচালক অনুরাগ কাশ্যপও এই বিষয়ে প্রতিবাদ করেছিলেন।



