Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অসুস্থ রাজ্যপাল, হাসপাতালে দেখে এলেন মুখ্যমন্ত্রী

সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে আলিপুর কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর রওনা হওয়ার আগে হাসপাতালে গিয়ে রাজ্যপালকে দেখে আসেন।

অসুস্থ রাজ্যপাল, হাসপাতালে দেখে এলেন মুখ্যমন্ত্রী
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে আলিপুর কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর রওনা হওয়ার আগে হাসপাতালে গিয়ে রাজ্যপালকে দেখে আসেন। হাসপাতাল থেকে বের হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, ওঁনাকে হঠাৎ করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীরটা খারাপ।  দেখে এলাম। বিকেলে অবশ্য রাজভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, গত কয়েকদিন ধরে ঘোরাঘুরির পর রাজ্যপাল কাঁধে অল্প ব্যথা অনুভব করছিলেন। রুটিন চেক আপের জন্য তিনি কমান্ড হাসপাতালে যান। ব্যথা কমলেও, হাসপাতালের চিকিৎসকরা তাঁকে একদিনের জন্য পর্যবেক্ষণে ও বিশ্রামে রাখতে চান। এদিকে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে এসএসকেএম হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ রাজভবনে যান।  সেখানে  ও পরে কমান্ড হাসপাতালে ডাঃ মণ্ডলের উপস্থিতিতে পরীক্ষা নিরীক্ষা করে তাঁর হৃদযন্ত্রে কিছু সমস্যা চিহ্নিত হয়েছে। ই এম বাইপাস সংলগ্ন কোনও বেসরকারি হাসপাতালে রাজ্যপালের পরবর্তী চিকিৎসা হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ