Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জিয়াভারালি কাপ ফুটবলে জয়ী ১৯৯৫-এর ব্যাচ

সদ্য অনুষ্ঠিত হল জিয়াভারালি কাপ ফুটবল প্রতিযোগিতা। টাকি বয়েজ অ্যালামনি অ্যাসোসিয়েশন কলকাতা (টিব্যাক) আয়োজিত এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ১৯৯৫-এর ব্যাচ।

জিয়াভারালি কাপ ফুটবলে জয়ী ১৯৯৫-এর ব্যাচ
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০২
Prefer us on Google

কলকাতা, ১২ ফেব্রুয়ারি: সদ্য অনুষ্ঠিত হল জিয়াভারালি কাপ ফুটবল প্রতিযোগিতা। টাকি বয়েজ অ্যালামনি অ্যাসোসিয়েশন কলকাতা (টিব্যাক) আয়োজিত এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ১৯৯৫-এর ব্যাচ। ফাইনালে তারা মুখোমুখি হয়েছিল ১৯৮৮ ব্যাচের।

Advertisement

ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৬-৫ গোলে ১৯৯৫ ব্যাচ হারিয়ে দিয়েছে ১৯৮৮ ব্যাচকে। প্রতিযোগিতার সেরা ফুটবলার হয়েছেন শুভ্রব্রত সুর। সেরা গোলকিপারের শিরোপা ছিনিয়ে নিয়েছেন পার্থসারথি সাহা। প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা যুগ্মভাবে হয়েছেন তনয় মণ্ডল ও কৌশিক ঘোষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ