Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

লঞ্চ করা হল টাটা হ্যারিয়ার ইভি

ভারতে চারচাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে বিপ্লব আনতে চাইছে টাটা মোটরস। সম্প্রতি মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে টাটা হ্যারিয়ার ইভি গাড়িটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়।

লঞ্চ করা হল টাটা হ্যারিয়ার ইভি
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতে চারচাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে বিপ্লব আনতে চাইছে টাটা মোটরস। সম্প্রতি মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে টাটা হ্যারিয়ার ইভি গাড়িটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন টাটা মোটরস মেসেঞ্জার ভেহিকল লিমিটেড এবং টাটা মেসেঞ্জার ইলেকট্রিক মবিলিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্রা। এক গুচ্ছ অত্যাধুনিক ও অভিনব বৈশিষ্ট্য সহ গাড়িটি বাজারে আনছে টাটা মোটরস। এই গাড়িতে কোনও চাবি প্রয়োজন হবে না। মোবাইলের ব্লুটুথ সংযোগ করে গাড়ির দরজা খোলা বা বন্ধ করা যাবে। এমনকী, গাড়ি চালানোর সময় স্টিয়ারিং ধরার প্রয়োজন নেই। টাটা হ্যারিয়ার ইভির একটি রেঞ্জের গাড়িতে রয়েছে এই বিশেষ প্রযুক্তি। মাত্র ১৫ মিনিটের চার্জে প্রায় ২৫০ কিলোমিটারের পথ পাড়ি দিতে পারবে নতুন এই ইভি। কর্তৃপক্ষ জানিয়েছে, টাটা হ্যারিয়ার ইভির বিভিন্ন রং এবং প্রিমিয়াম গাড়ির দাম ২১.৪৯ লক্ষ টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ