২০২০ সালে মুক্তি পেয়েছিল বিক্রান্ত ম্যাসি ও ইয়ামি গৌতম অভিনীত ‘গিনি ওয়েডস সানি’। নবজোত গুলাটি পরিচালিত রোমান্টিক কমেডি ঘরানার এই ছবি পছন্দ করেছিলেন দর্শক। শোনা যাচ্ছে, এই ছবির সিক্যুয়েল পরিকল্পনা করছেন নির্মাতারা। তবে এবার জুটিতে ফিরবেন না বিক্রান্ত ও ইয়ামি। পরিবর্তে দেখা যাবে নতুন মুখ। ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেত্রী মেধা শঙ্করের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা অবিনাশ তিওয়ারি। প্রথমবার এই সিনেমায় একসঙ্গে কাজ করবেন মেধা ও অবিনাশ। প্রযোজনার দায়িত্বে থাকছেন বিনোদ বচ্চন। আর কয়েক মাসের মধ্যে বাকি চরিত্রদের কাস্টিং সম্পূর্ণ হবে। তারপর ফ্লোরে যাবে ছবিটি।



