Bartaman Logo
২ জুন, ২০২৬

ট্রাক-বাইকে ধাক্কা এসইউভির, মৃত ৫ নাবালক সহ ৭

দিনের আলো তখনও ফোটেনি। বেপরোয়া গতিতে ছুটে এল এসইউভি। প্রথমে বাইক, তারপর ট্রাকে পরপর ধাক্কা।  ভয়াবহ সংঘর্ষ।  ঘটনাস্থলেই প্রাণ গেল ৭ জনের। যার মধ্যে ৫ জন নাবালক।

ট্রাক-বাইকে ধাক্কা এসইউভির, মৃত ৫ নাবালক সহ ৭
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০

বেঙ্গালুরু: দিনের আলো তখনও ফোটেনি। বেপরোয়া গতিতে ছুটে এল এসইউভি। প্রথমে বাইক, তারপর ট্রাকে পরপর ধাক্কা।  ভয়াবহ সংঘর্ষ।  ঘটনাস্থলেই প্রাণ গেল ৭ জনের। যার মধ্যে ৫ জন নাবালক। শুক্রবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হোসকোট তালুকের কামবালিপুরা গেটের কাছে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসইউভি-টি প্রায় ১৬০ কিমি বেগে ছুটছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি মোটরবাইককে ধাক্কা মারে, এতে বাইক আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। এরপর সামনে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে গাড়িটি। আর এতেই গাড়ির আরোহী ছ’জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, তারা সকলেই ছাত্র। দুর্ঘটনার সময় আচমকা ব্রেক কষতে গিয়ে আরও কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তবে এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ঘটনার ফলে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। পরে গাড়ির ধংসস্তূপ সরালে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল বাইকটি প্রায় ১৫০ মিটার দূরে ছিটকে পড়ে। এসইউভিটিও চেনার অবস্থায় ছিল না। অত্যধিক গতির ফলেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ। কে গাড়ি চালাচ্ছিল, তার কাছে লাইসেন্স ছিল কি না, এসব খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ