Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিঙ্গুরে সমবায় সমিতির নির্বাচনে স্থগিতাদেশ

সিঙ্গুরের পহলামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ‘বোর্ড অব ডিরেক্টরর্স’ নির্বাচনে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।

সিঙ্গুরে সমবায় সমিতির নির্বাচনে স্থগিতাদেশ
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঙ্গুরের পহলামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ‘বোর্ড অব ডিরেক্টরর্স’ নির্বাচনে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসুচৌধুরীর বক্তব্য, কয়েক মাস আগেই ওই সমবায়ে নির্বাচন হয়েছে। বোর্ড অব ডিরেক্টরর্স নির্বাচনও সম্পন্ন হয়েছে। এই অবস্থায় নতুন করে নির্বাচনের প্রয়োজন নেই। 

Advertisement

গত ১৪ ফেব্রুয়ারি ওই সমবায়ে ভোটগ্রহণ হয়। তার পর ১৩ মার্চ সমবায়ের ‘বোর্ড অব ডিরেক্টরর্স’ নির্বাচন হয়। সমবায়ের চেয়ারম্যান এবং সচিবও নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে গত ৪ এপ্রিল নতুন করে ‘বোর্ড অব ডিরেক্টরর্স’ ভোট নেওয়ার কথা জানায় সমবায় কমিশন। আগের প্রক্রিয়ায় বেশ কিছু ত্রুটি থাকায় ওই সিদ্ধান্ত নেয় কমিশন। কিন্তু সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন সমবায়ের কয়েক জন সদস্য। মামলার শুনানির পর বিচারপতি জানিয়েছেন,  আগামী ৪ জুন নির্বাচনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা স্থগিত করা হল। গরমের ছুটির পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ