Bartaman Logo
১০ জুন, ২০২৬

হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের জন্যও ‘এক পদ এক পেনশন’, নির্দেশ সুপ্রিম কোর্টের

হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে,  এক্ষেত্রে ‘এক পদ, এক পেনশন’ নিয়ম প্রযোজ্য।

হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের জন্যও ‘এক পদ এক পেনশন’, নির্দেশ সুপ্রিম কোর্টের
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে,  এক্ষেত্রে ‘এক পদ, এক পেনশন’ নিয়ম প্রযোজ্য। জেলা আদালত থেকে অনেকে হাইকোর্টের বিচারপতি পদে উন্নীত হন। অনেকে আবার আইনজীবী থেকে বিচারপতি নিযুক্ত হন। সপ্রিম কোর্ট জানিয়েছে, এক্ষেত্রে অবসরভাতার ক্ষেত্রে কোনও বৈষম্য রাখা চলবে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই, বিচারপতি এ জি মাসিহ এবং বিচারপতি কে ভি চন্দ্রণের বেঞ্চ জানিয়েছে, ‘বিচারপতিদের অবসরভাতার ক্ষেত্রে কোনও বৈষম্য সংবিধানের ১৪ অনুচ্ছেদের পরিপন্থী। তাই আমরা মনে করি হাইকোর্টের সকল বিচারপতির অবসরের পর ভাতা একই হওয়া উচিত। তাঁদের নিয়োগের সময় যাই হোক না কেন, তাঁরা পুরো অবসরভাতা পাওয়ার অধিকারী।’ 

Advertisement

অবসরের পর কোন বিচারপতি কত অবসরভাতা পাবেন, তাও নির্দিষ্ট করেছে শীর্ষ আদালত। তাতে বলা হয়েছে, হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বছরে ১৫ লক্ষ টাকা ভাতা পাবেন। অন্যান্য বিচারপতিদের অবসরভাতা বছরে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা। জেলা আদালতের বিচারক থেকে হাইকোর্টের বিচারপতি পদে উন্নীত হলেও তাঁকে একই পরিমাণ অবসরভাতা দিতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ