নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অভিষেক বন্দ্যেপাধ্যায়ের স্ত্রী রুজিরার বিরুদ্ধে এক মামলা বুধবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০১৯ সালে ব্যাংকক থেকে কলকাতা ফেরার পথে বিমানবন্দরে রুজিরা এবং মানেকা গম্ভীর নামে দু’জনের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ ওঠে। সেই মামলায় তদন্তের কাজে কাস্টমস অফিসারদের কাজে বাধা দেওয়া হচ্ছে। বাধা দিয়েছে কলকাতা পুলিস। এই অভিযোগ করেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন জনৈক রাজকুমার বার্থওয়াল। তিনিও একজন কাস্টমস অফিসার।



