‘গদর ২’-এর হাত ধরে কেরিয়ারে নতুন ইনিংস শুরু করেছেন অভিনেতা সানি দেওল। সেই ধারা বজায় রয়েছে ‘জাট’ ছবির ক্ষেত্রেও। সাফল্যের ছাপ স্পষ্ট বক্স অফিস কালেকশনে। এহেন সাফল্যের রেশ ধরে রাখতে বৃহস্পতিবার ‘জাট’ ছবির সিক্যুয়েল ঘোষণা করলেন সানি। প্রকাশ্যে এল নতুন পোস্টার। সেখানে লেখা, ‘জাট এবার নতুন মিশনে’। জানা গিয়েছে, ‘জাট ২’ও পরিচালনা করবেন গোপীচাঁদ মালিনেনি। তবে সিক্যুয়েলেও খলচরিত্রে রণদীপ হুডাই থাকবেন কি না, তা নিয়ে কোনও নিশ্চিত জবাব দেওয়া হয়নি নির্মাতাদের তরফে।



