Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাথমিকেও কমল গরমের ছুটি

হাইস্কুলের মতো প্রাথমিক স্কুলেও গ্রীষ্মের ছুটি কমে হচ্ছে ছ’দিন। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ছুটির তালিকা প্রকাশ করেছে, তাতে তা উল্লেখ করা হয়েছে।

প্রাথমিকেও কমল গরমের ছুটি
  • ২৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইস্কুলের মতো প্রাথমিক স্কুলেও গ্রীষ্মের ছুটি কমে হচ্ছে ছ’দিন। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ছুটির তালিকা প্রকাশ করেছে, তাতে তা উল্লেখ করা হয়েছে। যদিও, বাস্তবে এই ছুটি বাড়বে বলেই মনে করছে শিক্ষক মহল। প্রতিবারই এ নিয়ে সরাসরি সরকারি আদেশ আসে। সে কারণেই ঘোষিত ছুটির সংখ্যা বাড়ানোর দাবি ছিল শিক্ষক মহলের। তবে, তা মানা হয়নি। উল্লেখ্য, চলতি বছরে গ্রীষ্মের ছুটি ছিল ১৩ দিন। অন্যদিকে, উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবেদনের ভিত্তিতে বিশেষ বদলি ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষাদপ্তর। এই স্থগিতাদেশ আগে ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। সেটাই ছ’মাস বাড়ল। বিজ্ঞপ্তি অনুযায়ী অবশ্য মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনও বাধা থাকছে না। তবে, শিক্ষক সংগঠনগুলির বক্তব্য, প্রাথমিক শিক্ষা পর্ষদ মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়া করেও তা স্থগিত রেখেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ