খার্তুম: গৃহযুদ্ধে বিধ্বস্ত আফ্রিকার দেশ সুদান। দু’বছর পর রাজধানী খার্তুমে রাষ্ট্রপতি ভবনের দখল নিল সেদেশের সেনা। শুক্রবার আধা-সামরিক বাহিনীকে হটিয়ে দেয় তারা। তবে দু’পক্ষের সংঘর্ষে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন সকাল থেকে খার্তুমের অভিজাত রাষ্ট্রপতি ভবনে একের পর এক বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পান বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একধিক ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে পড়ে রয়েছে ধ্বংসস্তূপ। পুড়ে ছাই একাধিক গাড়ি। তার সামনে বন্দুক নিয়ে উল্লাস করছে সেনাবাহিনী। দেশের সেনাপ্রধান আব্দুল ফতে বুরহানও এক ভাষণে প্রেসিডেন্ট প্যালেস দখলে নেওয়ার কথা জানিয়েছেন। এদিনের সংঘর্ষে হতাহতের সংখ্যা অবশ্য জানা যায়নি।



