Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ডাকাতিতে বাধা, আমেরিকায় খুন গুজরাতি মহিলা

ডাকাতিতে বাধা দেওয়ায় আমেরিকার ভার্জিনিয়ার এক সুপারমার্কেটে গুলিতে খুন ভারতীয় মহিলা। আদতে গুজরাতের বাসিন্দা মেঘনাবেন প্যাটেল (৪৫)।

ডাকাতিতে বাধা, আমেরিকায় খুন গুজরাতি মহিলা
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ডাকাতিতে বাধা দেওয়ায় আমেরিকার ভার্জিনিয়ার এক সুপারমার্কেটে গুলিতে খুন ভারতীয় মহিলা। আদতে গুজরাতের বাসিন্দা মেঘনাবেন প্যাটেল (৪৫)। গত ১০ বছর ধরে ভার্জিনিয়ার ওই সুপার মাকের্টে কর্মরত ছিলেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপরাধীকে ধরতে তৈরি করা হয়েছে বিশেষ দল। 

Advertisement

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, সেসময় দোকানটিতে কোনো গ্রাহক ছিলেন না। মুখ ঢাকা, ধূসর রঙের জ্যাকেট পরিহিত ওই দুষ্কৃতী সরাসরি কাউন্টারের দিকে যায়। সেখানে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় দু’জনকে। এরপরেই পকেট থেকে বন্দুক বের করে মহিলাকে গুলি করে দুষ্কৃতী। দোকানের বেশ কিছু সামগ্রী মাটিতে ছড়িয়ে পালিয়ে যায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ