Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিকে সাফল্য, স্মৃতিতে রাস্তার ধারে গাছ লাগাল ছাত্রীরা

মাধ্যমিকে সাফল্যের স্মৃতি ধরে রাখতে রাস্তার ধারে গাছ লাগাল ছাত্রীরা। অভিনব এই উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ির মোহিতনগর কলোনি তারাপ্রসাদ গার্লস হাইস্কুল।

মাধ্যমিকে সাফল্য, স্মৃতিতে রাস্তার ধারে গাছ লাগাল ছাত্রীরা
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মাধ্যমিকে সাফল্যের স্মৃতি ধরে রাখতে রাস্তার ধারে গাছ লাগাল ছাত্রীরা। অভিনব এই উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ির মোহিতনগর কলোনি তারাপ্রসাদ গার্লস হাইস্কুল। স্কুলের প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন বলেন, আমাদের স্কুলে মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে। বেশিরভাগ ছাত্রী উত্তীর্ণ হয়েছে। আমাদের সর্বোচ্চ নম্বর ৮২ শতাংশ। আমাদের স্কুল থেকে যেসব ছাত্রী মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে, তারা এদিন স্কুলের সামনে রাস্তার পাশে একটি করে গাছ লাগিয়েছে। ওই গাছগুলি ছাত্রীরাই পরিচর্যা করবে। পরে যখন ওইসব গাছ বড় হবে, তখন এই ছাত্রীদের স্মৃতি হয়ে থেকে যাবে সেগুলি। এ বছর থেকে এই উদ্যোগ শুরু হল। প্রতি বছর ধারাবাহিকতা বজায় রেখে স্কুলের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীরা গাছ লাগাবে। প্রধান শিক্ষিকার দাবি, পরিবেশকে ভালো রাখতে গাছের বিকল্প নেই। তাছাড়া আমাদের স্কুলের সামনে রাস্তার ধারে গাছ কম। প্রচণ্ড রোদে পথচারীদের কষ্ট হয়। সবটা মাথায় রেখেই ছাত্রীদের নিয়ে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ