Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫ দিন ধরে ফ্রিজারে ছাত্রের মৃতদেহ, ফের ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

১৫ দিন ধরে বরফ দিয়ে রাখা আছে দেহ। অবশেষে পরিবারের আবেদন মেনে মালদহের শিক্ষা প্রতিষ্ঠানে মৃত ছাত্রের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

১৫ দিন ধরে ফ্রিজারে ছাত্রের মৃতদেহ, ফের ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, মানিকচক: ১৫ দিন ধরে বরফ দিয়ে রাখা আছে দেহ। অবশেষে পরিবারের আবেদন মেনে মালদহের শিক্ষা প্রতিষ্ঠানে মৃত ছাত্রের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, বৃহস্পতিবার দুপুরের মধ্যে মানিকচক থানার তদন্তকারী অফিসার ছাত্রর দেহ কল্যাণী এমইমসে নিয়ে আসবেন। ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করতে হবে। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট তদন্তকারী অফিসারকে জানাবে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথম ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে ফারাক থাকলে তাও তদন্তকারী অফিসারকে জানাবে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২ জুলাই রাতে মানিকচকের একটি মিশনারি স্কুলের হস্টেল থেকে শ্রীকান্ত মণ্ডল নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের দেহ উদ্ধার হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, এটি আত্মহত্যার ঘটনা। কিন্তু পরিবারের পাল্টা অভিযোগ, স্কুল কর্তৃপক্ষেরই কারও দ্বারা অত্যাচারের শিকার হয়েছে ছেলে। মানিকচক থানায় এনিয়ে লিখিত অভিযোগও করে তারা। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সেই রিপোর্টেও আত্মহত্যার কথা বলা হয়। কিন্তু ছাত্রের পরিবার দেহ সৎকার না করে বাড়িতে ফ্রিজারে দেহ রেখে হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানি শেষে ১৫ দিন ধরে বাড়ির ফ্রিজারে রাখা দেহ উদ্ধার করে ফের ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।

Advertisement

ছাত্রের বাবা বলেন, প্রথম থেকেই স্বচ্ছ তদন্ত চেয়েছিলাম। শিক্ষকের মারধরে মৃত্যু হয়েছে ছেলের। আদালত পুনরায় ময়নাতদন্তর নির্দেশ দিয়েছে। এবার সত্য প্রমাণিত হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ