নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্ট) পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দুপুর সাড়ে ১২টায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। প্রথামাফিক বাজেটের আগে হবে মন্ত্রিসভার বৈঠক। দুপুর সওয়া ২টোয় মন্ত্রিসভার বৈঠক শুরু হবে। বৈঠক শেষ করে দুপুর আড়াইটেয় পেশ হবে বাজেট। স্বাভাবিকভাবেই, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে বাংলার চূড়ান্ত বঞ্চনার পরে রাজ্য বাজেটের দিকেই তাকিয়ে রয়েছে বাংলার বাসিন্দারা।



