Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য বিধানসভায় বাজেট পিছিয়ে ৫ ফেব্রুয়ারি, এসআইআর নিয়ে প্রস্তাব

বিধানসভায় বাজেট অধিবেশনের দিনক্ষণে বদল আনা হচ্ছে। আগে ঠিক ছিল ৩১ জানুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে।

রাজ্য বিধানসভায় বাজেট পিছিয়ে ৫ ফেব্রুয়ারি, এসআইআর নিয়ে প্রস্তাব
  • ২৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় বাজেট অধিবেশনের দিনক্ষণে বদল আনা হচ্ছে। আগে ঠিক ছিল ৩১ জানুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেট অধিবেশন শুরু হবে ৩ ফেব্রুয়ারি। রাজ্য বাজেট পেশ হবে ৫ ফেব্রুয়ারি। আগে ঠিক হয়েছিল রাজ্য বাজেট পেশ হবে ২ ফেব্রুয়ারি। বিধানসভা ভোটের আগে এটি রাজ্য সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভার অধিবেশন চলবে। তবে বিধানসভা অধিবেশন শুরুর দিন পিছানো নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অনিবার্যকারণে বিধানসভার অধিবেশনের দিনক্ষণ বদল করা হয়েছে। বিধানসভার সচিবালয় সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়া চলছে। বিধায়করা নিজের এলাকায় ব্যস্ত আছেন। সেহেতু অধিবেশন শুরুর সময়সীমা বদল করা হয়েছে। তাৎপর্যপূর্ণ হল, বিধানসভার অধিবেশনে আসছে এসআইআর কেন্দ্রিক প্রস্তাব। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রস্তাব আনছেন। অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে, সেটা উল্লেখ করেই প্রস্তাব আনা হয়েছে। এই প্রস্তাবের উপর আলোচনা হবে বিধানসভায়। সেইসঙ্গে এমনটাও খবর, ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তার বিরুদ্ধেও একটি প্রস্তাব আনতে পারে রাজ্যের শাসক দল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ