Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মুখ্য চরিত্রে বিশেষ শিশুরা

কাদের দেখতে আপনি সিনেমাহলে যান? নিশ্চয়ই বড় কোনও তারকা? কিন্তু এবার আপনার চোখ থাকবে বিশেষ কয়েকজনের উপর

মুখ্য চরিত্রে বিশেষ শিশুরা
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাদের দেখতে আপনি সিনেমাহলে যান? নিশ্চয়ই বড় কোনও তারকা? কিন্তু এবার আপনার চোখ থাকবে বিশেষ কয়েকজনের উপর। সৌজন্যে আসন্ন ছবি ‘সিতারে জামিন পর’। ‘মুখ্য চরিত্রে অভিনয় করছেন ১০জন। তার মধ্যে কেউ ডাউন সিনড্রোমে আক্রান্ত, কেউ অটিস্টিক, কারও বা আরও নানা সমস্যা রয়েছে’— ‘সিতারে জামিন পর’ নিয়ে স্পষ্ট এই ঘোষণা করলেন আমির খান। ২০০৭-এ মুক্তি পেয়েছিল ‘তারে জমিন পার’। তার সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছেন দর্শক। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে নানা চমক নিয়ে সে ছবি মুক্তি পাবে আগামী ২০জুন। এই ছবি নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন আমির। বিশেষ শিশুদের মুখ্য চরিত্রে বেছে নেওয়ার পিছনেও নানা কারণ রয়েছে। তাদের পারফরম্যান্স নাকি চমকে দেওয়ার মতো। দর্শকের সেই উত্তেজনা আরও কিছুটা বাড়িয়ে দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ