Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাড়ায় সমাধান: প্রতিসপ্তাহে শিবির পরিদর্শনের দায়িত্ব মন্ত্রীদের, বাদ নিজ কেন্দ্র

রাজ্যজুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। এবার শিবিরের পরিদর্শনে যেতে হবে মন্ত্রীদের। সোমবার মন্ত্রিসভার বৈঠকে কে কোন শিবিরে যাবেন তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাড়ায় সমাধান: প্রতিসপ্তাহে শিবির পরিদর্শনের  দায়িত্ব মন্ত্রীদের, বাদ নিজ কেন্দ্র
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। এবার শিবিরের পরিদর্শনে যেতে হবে মন্ত্রীদের। সোমবার মন্ত্রিসভার বৈঠকে কে কোন শিবিরে যাবেন তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক মন্ত্রীকে খামে মোড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। যাতে কার কোন এলাকার শিবির পরিদর্শনের দায়িত্ব, তা লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক জেলায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পে প্রতি সপ্তাহে অন্তত একবার যেতে হবে। ব্লক স্তরের সিদ্ধান্তগুলি তদারকি করতে জেলাশাসকের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে যোগাযোগ রাখতে হবে। কোনও মন্ত্রীকেই তার নিজের বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়নি। যেমন ফিরহাদ হাকিম হুগলির শ্রীরামপুর, অরূপ বিশ্বাস হাওড়া সদর, চন্দ্রিমা ভট্টাচার্য দক্ষিণ কলকাতা, মানস ভুঁইয়া যাদবপুর ও ডায়মন্ডহারবার, পুলক রায় মুর্শিদাবাদের বহরমপুর, উদয়ন গুহু তমলুক, সুজিত বসু কাঁথি, প্রদীপ মজুমদার দমদম-বারাকপুর, ইন্দ্রনীল সেন পশ্চিম মেদিনীপুর (মেদিনীপুর ডিভিশন), মলয় ঘটক বনগাঁ লোকসভা এলাকা এবং অরূপ রায়কে বাঁকুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ