Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

হোলির আগে জলে ডুবে মৃত্যু হল ছয় নাবালক-নাবালিকার

হোলির আগের সন্ধ্যায় ডোবার জলে পাঁচ নাবালিকা ও এক নাবালক। সেখানেই ডুবে মৃত্যু হল ছ’জনের। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ব চম্পারণ জেলায়।

হোলির আগে জলে ডুবে মৃত্যু হল ছয় নাবালক-নাবালিকার
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: হোলির আগের সন্ধ্যায় ডোবার জলে পাঁচ নাবালিকা ও এক নাবালক। সেখানেই ডুবে মৃত্যু হল ছ’জনের। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ব চম্পারণ জেলায়। মৃতদের নাম দীক্ষা কুমারী (১২), সোনাক্ষী কুমারী (৯), প্রিয়া কুমারী (৭), আরাধ্যা কুমারী (১১), ছোটি কুমারী (৮) এবং প্রিন্স কুমার (১১)। এর মধ্যে তিন নাবালিকা একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে।  পুলিশ জানিয়েছে, ওই ছ’জন লোহারগাভা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার তারা ছাগল চরাতে গিয়েছিল। চন্দ্রগ্রহণ হওয়ায় ফেরার পথে তারা ওই ডোবায় স্নান করতে নামে। কেশরিয়া থানার স্টেশন হাউস অফিসার রাহুল কুমার বলেন, ‘প্রথমে এক নাবালিকা জলে নামে। কিন্তু ডোবার গভীরতা বুঝতে না পেরে তলিয়ে যায় সে। তাকে বাঁচাতে বাকি পাঁচজনও একে একে জলে নামতে শুরু করে। কিন্তু কেউই আর উঠে আসতে পারেনি। প্রত্যেকেই জলে ডুবে মারা যায়।’ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরে জেলাশাসক লোহারগাভা গ্রামে যান। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ