Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরানো ছায়াসঙ্গীকে জেতাতে ময়দানে শ্যামপুরের বিধায়ক

শ্যামপুর বিধানসভার বর্ষীয়ান তৃণমূল নেতা কালীপদ মণ্ডল। ৮২ বছর বয়সি টানা পাঁচবারের এই বিধায়ক এলাকায় মাস্টারমশাই হিসাবে পরিচিত।

পুরানো ছায়াসঙ্গীকে জেতাতে ময়দানে শ্যামপুরের বিধায়ক
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুর বিধানসভার বর্ষীয়ান তৃণমূল নেতা কালীপদ মণ্ডল। ৮২ বছর বয়সি টানা পাঁচবারের এই বিধায়ক এলাকায় মাস্টারমশাই হিসাবে পরিচিত। গত কয়েকটি বিধানসভা নির্বাচনে তাঁর সব সময়ের ছায়াসঙ্গী ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা। আর এবারের নির্বাচনে তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। এক সময়ের সেই ছায়াসঙ্গীকে জেতাতে এবার কোমর বেঁধে ময়দানে নেমেছেন বিদায়ী বিধায়ক কালীপদবাবু। এমনকি বুধবার নদেবাসী জানার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ে তাঁকে প্রার্থীর সঙ্গে উপস্থিত থাকতেও দেখা গিয়েছিল।

Advertisement

এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই যখন সময় পাচ্ছেন, তখনই নদেবাসী জানার সমর্থনে প্রচারে বেরিয়ে পড়ছেন কালীপদবাবু। গ্রীষ্মের এই প্রখর রোদে বর্ষীয়ান তৃণমূল নেতার এহেন উদ্যোগে খুশি দলের কর্মী, সমর্থকরা। এতদিন নিজের হয়ে নির্বাচনি লড়াই করেছেন। এবার অন্যের হয়ে নির্বাচনি ময়দানে নামা। এই প্রশ্নে কালীপদবাবু জানান, নদেবাসী জানা এতদিন নির্বাচনে আমার ছায়াসঙ্গী হিসাবে ছিলেন। সেই সঙ্গে দলের সভাপতিও ছিলেন। এবারের নির্বাচনে তাঁকেই প্রার্থী করা হয়েছে। সেই কারণে ওর হয়ে প্রচারে নামা এবং ওকে জেতানো আমার নৈতিক দায়িত্ব। আমি সেই দায়িত্ব কখনোও এড়িয়ে যেতে পারি না। পাশাপাশি দলের একজন সৈনিক হিসাবে নির্বাচনের সবরকম কাজে দলকে সাহায্য করাও আমার কর্তব্য। সেই কর্তব্য পালনের জন্য আমি সবসময়ে তৈরি আছি।     

Advertisement
সম্পর্কিত সংবাদ