Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সাঁতরাগাছি ঝিলের কাছে চলল গুলি, জখম ১, ভর্তি হাসপাতালে

এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে চলল গুলি। এই ঘটনায় জখম হয়েছেন একজন। পুলিস সূত্রে খবর, আজ রবিবার দুপুরে সাতরাগাছি ঝিল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।

সাঁতরাগাছি ঝিলের কাছে চলল গুলি, জখম ১, ভর্তি হাসপাতালে
  • ২২ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে চলল গুলি। এই ঘটনায় জখম হয়েছেন একজন। পুলিস সূত্রে খবর, আজ রবিবার দুপুরে সাতরাগাছি ঝিল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সুরজিৎ দাস নামে স্থানীয় এক দুষ্কৃতী তার দলবল নিয়ে বাপন বেড়া নামের অপর এক দুষ্কৃতীর উপর হামলা চালায়। এমনকী তাকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ। জানা গিয়েছে, বাপনের পায়ে গুলি লেগেছে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় সে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে হাওড়া সিটি পুলিসের আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। ওই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজগুলি দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজে এলাকায় জোর তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ