Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খুনের চেষ্টার অভিযোগে কারাদণ্ড

খুনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্ট। শুক্রবার বিচারক কৃষ্ণেন্দু সরকার এই রায় দিয়েছেন।

খুনের চেষ্টার অভিযোগে কারাদণ্ড
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: খুনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্ট। শুক্রবার বিচারক কৃষ্ণেন্দু সরকার এই রায় দিয়েছেন। তৎকালীন ভাঙড়ের কাশীপুর থানার সত্যেনগাছির বাসিন্দা রফিকুল মোল্লাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল বুধেশ্বর ওরফে হেগো মণ্ডলের বিরুদ্ধে। ২০১০ সালে ৯ অক্টোবর ঘটেছিল এই ঘটনা। সরকারি আইনজীবী রথীন্দ্রনাথ নস্কর বলেন, মামলায় ন’জন সাক্ষ্য দিয়েছিলেন। তার ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। তাকে ৩০৭ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছ’মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও অন্য অভিযোগেও আদালত পৃথক সাজা দেয়। তবে আদালতের মন্তব্য, দু’টি সাজায় একসঙ্গে চলবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ