Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিটি রোডে দুই বাসের রেষারেষি, চাকায় পিষে মৃত্যু স্কুল পড়ুয়ার

সাইকেলে চেপে স্কুল যাওয়ার পথে বি টি রোডে এক বেসরকারি বাসের চাকায় পিষে গিয়ে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। বছর পনেরোর ওই ছাত্রের নাম অরণ্য চক্রবর্তী। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে চিড়িয়ামোড়ের কাছে বি টি রোডের উপর। এই এলাকাটি কাশীপুর থানার অধীন।

বিটি রোডে দুই বাসের রেষারেষি, চাকায় পিষে মৃত্যু স্কুল পড়ুয়ার
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বরানগর: সাইকেলে চেপে স্কুল যাওয়ার পথে বি টি রোডে এক বেসরকারি বাসের চাকায় পিষে গিয়ে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। বছর পনেরোর ওই ছাত্রের নাম অরণ্য চক্রবর্তী। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে চিড়িয়ামোড়ের কাছে বি টি রোডের উপর। এই এলাকাটি কাশীপুর থানার অধীন।

Advertisement

শ্যামবাজারমুখী দু’টি বেসরকারি বাস রেষারেষি করছিল। সেই সময় ২৩৪ নম্বর রুটের একটি বাস পিছন থেকে এসে অরণ্যকে ধাক্কা মারে। ছাত্রটি সাইকেল থেকে ছিটকে পড়ে গেলে ওই বাসের চাকাতেই পিষে যায় সে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি তাকে প্রায় ৩০-৪০ মিটার হিঁচড়ে টেনে নিয়ে যায়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তর করা হয় আর জি করের ট্রমা সেন্টারে। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতসকালে বেসরকারি বাসের রেষারেষিতে ছাত্র মৃত্যুকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কাশীপুর, সিঁথি এবং চিৎপুর থানার পুলিশ। ক্ষিপ্ত বাসিন্দারা রাস্তা অবরোধের চেষ্টা করেন। কিন্তু পুলিশ বুঝিয়ে সেই অবরোধ তুলে দেয়। পুলিশ ২৩৪ রুটের ঘাতক বাসটিকে আটক করেছে। তবে বাসচালক পলাতক। তল্লাশি চলছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অরণ্য ডব্লুডব্লুএ কাশীপুর ইংলিশ স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। বাড়ি বরানগর থানার ৫১ নম্বর শশীভূষণ নিয়োগী গার্ডেন লেনে। তার বাবা সমীরণ চক্রবর্তী কাশীপুর গান সেল ফ্যাক্টরিতে কর্মরত। এলাকায় ভালো ছেলে বলে সুনাম ছিল অরণ্যর। মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।
দুর্ঘটনার পর কাশীপুর থানার পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে। এই মামলার তদন্তভার লালবাজারের ফেটাল স্কোয়াডের গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ