Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইউক্রেনের কিয়েভে ড্রোন হামলা চালাল রাশিয়া, হত ২

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি লাগু করতে তৎপর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। সেই কারণেই দফায় দফায় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন তিনি

ইউক্রেনের কিয়েভে ড্রোন হামলা চালাল রাশিয়া, হত ২
  • ২৩ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

কিয়েভ, ২৩ মার্চ: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি লাগু করতে তৎপর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। সেই কারণেই দফায় দফায় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন তিনি। এই বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনালাপ হয়েছে ট্রাম্পের। কিন্তু সৌদি আরবে পরবর্তী আলোচনা হওয়ার কথা থাকলেও তা কী ভেস্তে যাবে? এমনটাই প্রশ্ন বিশেষজ্ঞ মহলের। কারণ যুদ্ধবিরতি আলোচনা চলার মাঝেই ফের ইউক্রেনে হামলা চালিয়েছে মস্কো। যার জেরে মৃত্যু হয়েছে দু’জনের। যদিও একাধিক সংবাদমাধ্যমের দাবি মৃতের সংখ্যা তিন। কিন্তু কিয়েভে জানিয়েছে রাশিয়ার হামলায় মৃত্যু হয়েছে দুই নাগরিকের।

Advertisement

গতকাল, শনিবার মাঝরাতেই কিয়েভে ড্রোন হামলা চালায় মস্কো। একাধিক বহুতল লক্ষ্য করেই এই ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যার ফলে মৃত্যু হয়েছে দু’জনের। জখম বহু। এই হামলার জেরে কিয়েভের বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলের কর্মীরা তা দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে এনেছে বলেই জানা গিয়েছে। তবে শুধু কিয়েভেই নয়, ইউক্রেনের আরও দুই প্রদেশেও ড্রোন হামলা চালিয়েছে মস্কো। হামলার হাত থেকে বাঁচতে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইউক্রেনের বায়ুসেনা। কিছুদিন আগেই রাশিয়ায় বড়সড় ড্রোন হামলা চালিয়েছিল জেলেনস্কির দেশ। তার বদলা নিতেই কী এই পাল্টা হামলা? প্রশ্ন  বিশেষজ্ঞ মহলের। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতি লাগু করার প্রক্রিয়া যখন চালাচ্ছে ওয়াশিংটন, তখনই এই হামলা সমস্ত পরিকল্পনা ভেস্তে দিতেও পারে বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ