Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রূপঙ্করের বিশেষ অনুষ্ঠান

নয়ের দশকে তাঁর গানের জগতে আত্মপ্রকাশ। আধুনিক থেকে বাংলা ছবির গান— এই জার্নি চোখে পড়ার মতো। পেয়েছেন জাতীয় পুরস্কার। তিনি রূপঙ্কর বাগচী।

রূপঙ্করের বিশেষ অনুষ্ঠান
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• নয়ের দশকে তাঁর গানের জগতে আত্মপ্রকাশ। আধুনিক থেকে বাংলা ছবির গান— এই জার্নি চোখে পড়ার মতো। পেয়েছেন জাতীয় পুরস্কার। তিনি রূপঙ্কর বাগচী। আজ শুক্রবার জি ডি বিড়লা সভাঘরে তাঁর গান জীবনের তিরিশ বছর উদযাপন অনুষ্ঠান। গান গাওয়া, সুর দেওয়া, গান লেখা—সব ভূমিকাতে রূপঙ্কর সাবলীল। বেশ কিছু মনে রাখার মতো গান রয়েছে তাঁর ঝুলিতে। সেসব দিয়ে আজকের অনুষ্ঠান সাজিয়েছেন তিনি। আলাপচারিতায় থাকছেন বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। রূপঙ্করের কথায়, ‘এই অনুষ্ঠানের পরিকল্পনা, পরিবেশনা অন্যরকম। সচরাচর যে গান গাওয়া হয়ে ওঠে না, এই অনুষ্ঠানে সেসবও থাকবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ