কিংসমিড: লজ্জার ৪২। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৮৩ বলে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই শ্রীলঙ্কার সবচেয়ে কম রানের ইনিংস। এদিন প্রোটিয়া স্পিডস্টার মার্কো জানসেনের বোলিংয়ে ছারখার কামিন্দু মেন্ডিসরা। বাঁ হাতি পেসারের বোলিং স্পেল ৬.৫-১-১৩-৭। এছাড়াও কোয়েৎজি দু’টি ও রাবাডা এক উইকেট তুলে নেন। উল্লেখ্য শ্রীলঙ্কার ৪২’এর মধ্যে ৬ রান অতিরিক্ত। ইনিংসে সর্বাধিক ১৩ রান কামিন্দুর।



