Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিরাটের ব্যাটে জিতল আরসিবি

ঘরের মাঠে লজ্জার হারের বদলা নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার পাঞ্জাবের ডেরা মুল্লানপুরে শ্রেয়স আয়ারদের ৭ উইকেটে হারিয়েছে আরসিবি। টস হেরে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস ৬ উইকেটে তুলেছিল ১৫৭। জবাবে সাত বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছয় বেঙ্গালুরু (১৮.৫ ওভারে ১৫৯-৩)।

বিরাটের ব্যাটে জিতল আরসিবি
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুল্লানপুর: ঘরের মাঠে লজ্জার হারের বদলা নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার পাঞ্জাবের ডেরা মুল্লানপুরে শ্রেয়স আয়ারদের ৭ উইকেটে হারিয়েছে আরসিবি। টস হেরে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস ৬ উইকেটে তুলেছিল ১৫৭। জবাবে সাত বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছয় বেঙ্গালুরু (১৮.৫ ওভারে ১৫৯-৩)। সৌজন্যে বিরাট কোহলির চওড়া ব্যাট। সাতটি চার ও একটি ছক্কা সহ ৫৪ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা তিনিই। কোটিপতি লিগে এটা তাঁর ৬৭তম অর্ধশতরান। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এল রজত পাতিদারের দল। আট ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। পাঞ্জাবের পয়েন্টও আরসিবির সমান। তবে রান রেটে পিছিয়ে চতুর্থ স্থানে আছেন শ্রেয়সরা।

Advertisement

গত শুক্রবার ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে একশো রানের গণ্ডিও টপকাতে পারেনি বেঙ্গালুরু। তবে এদিন অ্যাওয়ে ম্যাচে সেই ভুল শুধরে নেয় পাতিদার-ব্রিগেড। অবশ্য, ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল আরসিবি। ওপেনার ফিল সল্টকে ৯১) ফেরান অর্শদীপ সিং। দেবদূত পাদিক্কালকে নিয়ে এই ধাক্কা সামলে নেন বিরাট। দ্বিতীয় উইকেটে আসে ১০৩ রান। পাঁচটি চার ও চারটি ছক্কা সহ ৩৫ বলে ঝোড়ো ৬৫ রান করে আউট হন পাদিক্কাল। দ্রুত ফেরেন ক্যাপ্টেন রজত পাতিদারও (১২)। বিরাট যদিও থামেননি। জিতেশ শর্মাকে (১১ নট আউট) নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি। গত ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে বিরাটের আদলে সেলিব্রেশন করেছিলেন শ্রেয়স। পাঞ্জাব অধিনায়ককে এদিন মজার ছলে পাল্টা দিতেও ভোলেননি ভিকে।
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাঞ্জাব। প্রভসিমরন সিং (৩৩) ও প্রিয়াংশ আর্য (৩৩) ওপেনিং জুটিতে তোলেন ৪২। তবে এই দু’জন আউট হতেই চাপে পড়ে পাঞ্জাব। ফর্মে থাকা শ্রেয়সের (৬) ব্যাট এদিন শান্ত থাকল। জস ইংলিশকে (২৯) ফিরিয়ে পাঞ্জাব শিবিরে ফের ধাক্কা দেন সুয়াশ শর্মা। মার্কাস স্টোইনিস (১) ব্যর্থ। শশাঙ্ক সিং (অপরাজিত ৩১) ও মার্কো জানসেন (অপরাজিত ২৫) দেড়শোর ওপারে পৌঁছে দেয় প্রীতি জিন্টার দলকে। তবে তা জেতার জন্য যথেষ্ট ছিল না।

Advertisement
সম্পর্কিত সংবাদ