Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

মায়ের ভূমিকায় রানি

মায়ের ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। কার মা? সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে চমকের অন্ত নেই। বলিউডের একের পর এক বড় তারকা এই ছবির অংশ হচ্ছেন।

মায়ের ভূমিকায় রানি
  • ১৭ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

মায়ের ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। কার মা? সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে চমকের অন্ত নেই। বলিউডের একের পর এক বড় তারকা এই ছবির অংশ হচ্ছেন। শোনা যাচ্ছে, রানি নাকি সেই ছবিতে সুহানা খানের মায়ের ভূমিকায় অভিনয় করবেন। দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, অভয় বর্মা, সুহানা খান— ছবির কাস্টিং তাক লাগানোর মতো। এবার এর সঙ্গেই যুক্ত হলেন রানি। তাঁর চরিত্রের পরিসর স্বল্প। মাত্র পাঁচদিনের জন্য শ্যুটিং করবেন তিনি। তবে চিত্রনাট্যের নিরিখে চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই খবর। সূত্রের দাবি, সদ্য রানির কাছে এই চরিত্রের অফার নিয়ে গিয়েছিলেন পরিচালক। তা শুনেই নাকি একবাক্যে রাজি হয়েছেন রানি। ‘কভি খুশি কভি গম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি আলভিদা না কহেনা’— শাহরুখের সঙ্গে রানির অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। ফের দুই তারকা এক ছবিতে থাকলে অনুরাগীমহলে আলাদা আলোড়ন পড়বে বলেই মত নির্মাতাদের। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ মে শুরু হবে ‘কিং’-এর শ্যুটিং। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ