Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ির মাটিতে বিবেকানন্দের পা রাখার ১২৫তম বর্ষ এবং যোগ দিবস উপলক্ষ্যে বিশেষ অঙ্গীকার রামকৃষ্ণ মিশন আশ্রমের

আজ, শনিবার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বিবেকানন্দ অডিটোরিয়ামে একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে

জলপাইগুড়ির মাটিতে বিবেকানন্দের পা রাখার ১২৫তম বর্ষ এবং যোগ দিবস উপলক্ষ্যে বিশেষ অঙ্গীকার রামকৃষ্ণ মিশন আশ্রমের
  • ২১ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আজ, শনিবার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বিবেকানন্দ অডিটোরিয়ামে একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দের জলপাইগুড়ির মাটিতে পা রাখার ১২৫তম বর্ষ এটি। সঙ্গে আজ যোগ দিবস, সেই উপলক্ষ্যে এক কোটি চারা গাছ লাগানোর অঙ্গীকার করল রামকৃষ্ণ মিশন আশ্রম। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিল শহরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা। তাদের নিয়ে একদিকে যেমন পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস, সেই সঙ্গে স্বচ্ছ ও সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এক কোটি চারা গাছ রোপণের বিশেষ কর্মসূচিও নেওয়া হল। আন্তর্জাতিক যোগ দিবসে ব্যায়াম করে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি স্বচ্ছ সবুজ পৃথিবী গড়ে তোলা, এই অঙ্গীকার নিয়েই ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।

Advertisement

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আজ রামকৃষ্ণ মিশন আশ্রম এক দীর্ঘ মেয়াদি পরিকল্পনা শুরু করল, যার মূল লক্ষ্য স্বচ্ছ ও সবুজ পৃথিবী গড়ে তোলা। এমন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে খুবই ভালো লাগছে।’ আন্তর্জাতিক যোগ দিবস ও এক কোটি চারা গাছ লাগানোর অঙ্গীকার প্রসঙ্গে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দ মহারাজ জানান, ‘স্বামী বিবেকানন্দ প্রথম যোগী, যিনি দেশের বাইরের মানুষের কাছে যোগব্যায়ামকে তুলে ধরেছিলেন, এই যোগের মধ্যে দিয়েই নিজেকে প্রকৃত মানুষ তৈরি করা সম্ভব। আজকের দিনে আমরা প্রায় ৪০০ ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে যেমন আন্তর্জাতিক যোগ দিবস পালন করলাম, একইসঙ্গে আজ থেকে রামকৃষ্ণ মিশনে আশ্রমের পক্ষ থেকে দীর্ঘ মেয়াদি একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা সহ অন্যান্য জেলা মিলিয়ে এক কোটি গাছ লাগানোর অঙ্গীকার নেওয়া হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ