Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উৎসব, রাজ্যজুড়ে অনুষ্ঠান

আজ, বৃহস্পতিবার রাজ্যজুড়ে পালন হবে রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি দিবস। এই উপলক্ষ্যে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, বাগবাজারে মায়ের বাড়ি, কাশীপুর উদ্যানবাটি, সিমলায় বিবেকানন্দর জন্মভিটা, বলরাম মন্দির, শ্যামপুকুর বাটি, বরানগর মঠ, আদ্যাপীঠ, রামকৃষ্ণ পাদুকাভবন, শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রম (কাচের মন্দির) সহ রামকৃষ্ণদেবের পদধূলিধন্য ধর্মীয় পীঠস্থানগুলিতে হবে অনুষ্ঠান।

রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উৎসব, রাজ্যজুড়ে অনুষ্ঠান
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: আজ, বৃহস্পতিবার রাজ্যজুড়ে পালন হবে রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি দিবস। এই উপলক্ষ্যে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, বাগবাজারে মায়ের বাড়ি, কাশীপুর উদ্যানবাটি, সিমলায় বিবেকানন্দর জন্মভিটা, বলরাম মন্দির, শ্যামপুকুর বাটি, বরানগর মঠ, আদ্যাপীঠ, রামকৃষ্ণ পাদুকাভবন, শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রম (কাচের মন্দির) সহ রামকৃষ্ণদেবের পদধূলিধন্য ধর্মীয় পীঠস্থানগুলিতে হবে অনুষ্ঠান। মঙ্গলারতি, বৈদিক মন্ত্রপাঠ, বিশেষ পুজো‑পাঠ, হোম, রামকৃষ্ণসঙ্গীত, তাঁর জীবনকথা-লীলাপ্রসঙ্গ পাঠ, পত্রিকা, বই প্রকাশ প্রভৃতি হওয়ার পরিকল্পনা। বেলুড়ে ভোর সাড়ে চারটের সময় রামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতি দিয়ে সূচনা উৎসবের। বিকেলে জীবন ও বাণী নিয়ে আলোচনা। ধর্মসভায় সভাপতিত্ব করবেন স্বামী সুবীরানন্দ। এদিন স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন ও আলমবাজার মঠে পদার্পণের ১২৯তম বার্ষিক উৎসব। রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের উদ্যোগে হবে শোভাযাত্রা। শহর ঘুরে সন্ধ্যায় পৌঁছবে আলমবাজার মঠে। বজবজ থেকে ট্রেনে স্বামীজির প্রতিকৃতি আসবে সকাল ১১টায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ