মুম্বই, ১৫ নভেম্বর: বলিউডে একের পর এক সুখবর। চলতি মাসেই বাবা-মা হয়েছেন ভিকি-ক্যাটরিনা। তাঁদের পরিবারে এসেছে পুত্র সন্তান। আর এবার চতুর্থ বিবাহবার্ষিকীর দিনে সকলকে সুখবর শোনালেন অভিনেতা রাজকুমার ও পত্রলেখা পাল। তাঁদের ভালোবাসার পৃথিবীতে আগমন হল তৃতীয় জনের। আজ, শনিবার সকালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রাজকুমার ঘরণি। আর এদিন অর্থাৎ ১৫ নভেম্বরই তাঁদের বিবাহবার্ষিকীও। ফলে খুশির দিন হয়ে উঠেছে আরও আনন্দের। আত্মীয় পরিজনদের পাশাপাশি অনুরাগীদের সঙ্গেও এই খুশির খবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি।



