Bartaman Logo
১০ জুন, ২০২৬

শ্রীনগর বন্দে ভারত ‘বুলেট প্রুফ’ করার ভাবনা রেলের

কাশ্মীরের পহেলগাঁওয়ে ইতিমধ্যেই নিরস্ত্র এবং নিরপরাধ পর্যটকদের উপর ঘৃণ্য প্রাণঘাতী হামলা চালিয়েছে পাক জঙ্গিরা

শ্রীনগর বন্দে ভারত ‘বুলেট প্রুফ’ করার ভাবনা রেলের
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়দিল্লি: কাশ্মীরের পহেলগাঁওয়ে ইতিমধ্যেই নিরস্ত্র এবং নিরপরাধ পর্যটকদের উপর ঘৃণ্য প্রাণঘাতী হামলা চালিয়েছে পাক জঙ্গিরা। এবার কি আরও সহজ ‘টার্গেট’ রেল যাত্রীরা? এহেন আশঙ্কা কাশ্মীরগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে ঘিরেই। ওয়াকিবহাল রেলও। তাই শুধুমাত্র প্রবল তুষারপাতের সঙ্গে ‘যুদ্ধ’ নয়। বরং জম্মু শ্রীনগর বন্দে ভারত ট্রেনে গুলিবৃষ্টির সঙ্গে যুঝতে পারার মতো প্রযুক্তিও চাইছে মন্ত্রক। 

Advertisement

জম্মু, শ্রীনগর বন্দে ভারত ‘স্লিপার’ এক্সপ্রেস ট্রেন এই মুহূর্তে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। গত ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ট্রেনের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে 
তাঁর প্রস্তাবিত সেই জম্মু সফর বাতিল হয়ে যায়। এখন পহেলগাঁও-কাণ্ডের জেরে খুব শীঘ্রই ওই বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেনের যাত্রী পরিষেবা 
চালুর সম্ভাবনা কম। সরকারি সূত্রের খবর, যাত্রী পরিবহণ শুরুর আগে ওই ট্রেনে আরও উন্নত সুরক্ষা ব্যবস্থা কার্যকর করতে মরিয়া রেল। সেইমতো উদ্বোধনের অপেক্ষায় থাকা হাই প্রোফাইল এই ‘স্লিপার’ ট্রেনে এবার জুড়তে পারে বুলেট প্রুফ টেকনিকও। এমনই চিন্তাভাবনা শুরু করেছে রেল বোর্ড। যদিও এহেন পরিকল্পনা নিয়ে রেল বোর্ড সরকারিভাবে কোনও মন্তব্য 
করেনি। নামপ্রকাশে অনিচ্ছুক 
রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘প্রথম বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন নিয়ে উৎসাহের কমতি নেই। কারণ দু’টো। প্রথমত, ট্রেনটি কেমন হচ্ছে। আর দ্বিতীয়ত এর রুট। সন্ত্রাসবাদীদের নজর এর উপর পড়তেই পারে। তাই চিন্তাভাবনা চলছে যে, এই ট্রেনকে বুলেট প্রুফ করা যায় কি না।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ