Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ডোপিংয়ের অভিযোগে নির্বাসিত রাবাডা

আইপিএলে গুজরাত টাইটান্সের স্কোয়াডে ছিলেন কাগিসো রাবাডা। কিন্তু মাত্র দুটো ম্যাচ খেলেই দেশে ফেরেন দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার।

ডোপিংয়ের অভিযোগে নির্বাসিত রাবাডা
  • ৪ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

জোহানেসবার্গ: আইপিএলে গুজরাত টাইটান্সের স্কোয়াডে ছিলেন কাগিসো রাবাডা। কিন্তু মাত্র দুটো ম্যাচ খেলেই দেশে ফেরেন দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার। তড়িঘড়ি প্রত্যাবর্তনের কারণ ঠিক কী? অনেকেই অবাক হয়েছিলেন। নেহাতই ব্যক্তিগত কারণের দোহাই দিয়ে তখন বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। অবশেষে নীরবতা ভেঙে শনিবার রাবাডা আসল কারণ ফাঁস করতেই বিশ্ব ক্রিকেট তোলপাড়। শনিবার এক বিবৃতিতে প্রোটিয়া তারকা জানিয়েছেন, ডোপিংয়ের দায়ে সাময়িক নির্বাসনে রয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের জরুরি বার্তা পেয়েই ভারত থেকে দেশে ফেরেন তিনি। রাবাডার কথায়, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। আমি অত্যন্ত হতাশ। তবে সব বিতর্ক মিটিয়ে দ্রুত ক্রিকেটে ফিরতে চাই। কঠিন সময়ে পরিবার ও শুভানুধ্যায়ীয়া যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের কৃতজ্ঞতা জানাই।’

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকায় টি-২০ ক্রিকেট লিগে এমআই কেপটাউনের হয়ে খেলছিলেন রাবাডা। সেখানেই মাদক সেবন করেন তিনি। মূত্র নমুনায় নিষিদ্ধ ড্রাগ পাওয়ার পরেই দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নির্বাসিত করা হয় তাঁকে। রাবাডা বলেছেন, ‘ক্রিকেট আমার ধর্ম। ২২ গজকে আঁকড়েই বেঁচে থাকতে চাই। কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত।’ উল্লেখ্য, ৭০ টেস্ট খেলে ৩২৭টি উইকেট নিয়েছেন রাবাডা। ওডিআই পরিসংখ্যানও নজরকাড়া। ১০৬ ম্যাচে তাঁর শিকার সংখ্যা ১৬৮। পাশাপাশি আইপিএলেও তিনি দারুণ জনপ্রিয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ