Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্রিকেট মাঠে ধাক্কাধাক্কি

অভূতপূর্ব কাণ্ড বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার চার দিনের বেসরকারি টেস্টে। মঙ্গলবার মিরপুরে শুরু হয়েছে দু’দেশের ইমার্জিং ক্রিকেটারদের মধ্যে এই ম্যাচ।

ক্রিকেট মাঠে ধাক্কাধাক্কি
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: অভূতপূর্ব কাণ্ড বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার চার দিনের বেসরকারি টেস্টে। মঙ্গলবার মিরপুরে শুরু হয়েছে দু’দেশের ইমার্জিং ক্রিকেটারদের মধ্যে এই ম্যাচ। সেখানেই বুধবার বাংলাদেশের রিপন মণ্ডল ছক্কা মারায় মেজাজ হারিয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার শেপ্টো এনতুলি। প্রথমে কড়া চোখে তাকান তিনি। তারপর এগিয়ে এসে ধাক্কা মারেন ব্যাটসম্যানকে। রিপন তখন তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর বাংলাদেশের ব্যাটারের হেলমেট ধরে ঝাঁকিয়ে দেন এনতুলি। তখন পাল্টা ধাক্কা দেন রিপনও। আম্পায়ার এবং অন্য ক্রিকেটাররা এগিয়ে এসে দু’জনকে আটকান। এই ঘটনায় ম্যাচ রেফারি রিপোর্ট দেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট সাউথ আফ্রিকাকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ